দাফন শেষে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচারের দাবিতে জনতার

2025-12-20T16:31:27+00:00
2025-12-20T16:58:59+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
দাফন শেষে হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৪:৩১ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৪:৫৮ পিএম
হাদির জানাজা শেষে শাহবাগের উদ্দেশে জনতার মিছিল। ছবি : শেখ ফেরদৌস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীর শাহবাগ মোড়ে হাদি হত্যার বিচারের দাবিতে জনতার ঢল নেমেছে। জানাজা শেষে মিছিলে মিছিলে শাহবাগে জড়ো হন ছাত্র-জনতা। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে আন্দোলন শুরু হয়। 

এসময় ওসমান হাদির জানজা শেষ করে মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগে আসতে শুরু করে। এ সময় তাদের নানা ধরনের স্লোগান দিতে দেখা গেছে।  

Advertisement
এর আগে শনিবার দুপুর আড়াইটায় হাদির জানাজার নামাজ সম্পন্ন হয়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে লাখো মানুষের চোখের জলে চিরবিদায় নেন শহিদ হাদি।   

জানাজা শেষে মিছিলে মিছিলে শহিদ হাদির লাশবাহী গাড়ি নিয়ে আসা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামরে কবরের দক্ষিণ পাশে বিকেল সাড়ে তিনটার দিকে শহিদ হাদিকে সমাহিত করা হয়। 


এর আগে জানাজার নামাজের আগে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির তার বক্তব্যে উপস্থিত জনতাকে হাদির দাফন শেষে শাহবাগে জড়ো হওয়ার আহ্বান জানান। যেখানে হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে ঘোষণা দেন তিনি। 

সময়ের আলো/এসকে/ 
  বিষয়:   দাফন  হাদি হত্যা  বিচার  দাবি  শাহবাগ  বিক্ষোভ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: