হাদিকে জার্সি উৎসর্গ রাজশাহীর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। বিপ্লবী

2025-12-20T17:21:46+00:00
2025-12-20T19:50:23+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলাধুলা
হাদিকে জার্সি উৎসর্গ রাজশাহীর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫:২১ পিএম  আপডেট: ২০.১২.২০২৫ ৭:৫০ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। বিপ্লবী এ নেতাকে হারিয়ে শোকাহত পুরো দেশ। 

হাদিকে হারানোর শোক ছুঁয়ে গেছে আসন্ন বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্সকেও। হাদির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অফিসিয়াল জার্সি উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।  শুধু তাই নয় হাদিকে সম্মান জানাতে বড় এক সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী।

Advertisement
ফেসবুক পোস্টে রাজশাহী ওয়ারিয়র্স লিখেছে, ‘ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহিদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত-সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে ২১ ডিসেম্বর ২০২৫ আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি প্রকাশ করা হবে।’

রোববার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগের কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। 


দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘আনুষ্ঠানিক কোনো জার্সি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হবে না। নির্ধারিত সময়ে রাজশাহী ওয়ারিয়র্স সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে স্মরণীয় এই জার্সিটি প্রকাশ করবে।’ ‘এই জার্সি উৎসর্গ শহিদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।’ 

প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট পর্বের পর ক্রমান্বয়ে চট্টগ্রাম ও ঢাকায় গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর। তিন ভেন্যু মিলিয়ে হবে মোট ৩৪টি ম্যাচ।

সময়ের আলো/এআর
  বিষয়:   হাদি  জার্সি উৎসর্গ  রাজশাহী ওয়ারিয়র্স 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: