নিজের ছক্কায় আহত ক্যামেরাম্যানের সেবা করলেন পান্ডিয়া

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষ ম্যাচে ব্যাট হাতে

2025-12-20T18:21:52+00:00
2025-12-20T18:21:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
নিজের ছক্কায় আহত ক্যামেরাম্যানের সেবা করলেন পান্ডিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৬:২১ পিএম   (ভিজিট : ১৮১)
আহত ক্যামেরাম্যানের সেবা করেন পান্ডিয়া। সংগৃহীত ছবি
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। সিরিজের একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। শেষ ম্যাচে ব্যাট হাতে ১৬ বলে ফিফটি করা পান্ডিয়া, ২৫ বলে ৫টি চার আর পাঁচ ছক্কায় ৬৩ রানের টার্নেডো ইনিংস খেলেন। 

ভারতের ইনিংসে ১৩তম ওভারের দ্বিতীয় বলে উইকেটে আসেন পান্ডিয়া। প্রথম বলেই লং অফ দিয়ে ছক্কা। বল গিয়ে সরাসরি লাগে ক্যামেরাম্যানের কাঁধে। অন্য প্রান্তে থাকা তিলক বর্মা ও পান্ডিয়া নিজেও তখনই বিষয়টা খেয়াল করেন।


সেই ক্যামেরাম্যান ছিলেন ভারতীয় ডাগআউটের পাশেই। সঙ্গে সঙ্গে দলের একজন কোচিং স্টাফ গিয়ে তার আঘাত পাওয়া জায়গায় আইস প্যাক লাগান। ম্যাচ শেষে পান্ডিয়াও ছুটে যান সেই ক্যামেরাম্যানের কাছে। কথা বলেন, নিজ হাতে আইস প্যাক লাগিয়ে দেন। পরে তাকে জড়িয়েও ধরেন।

এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেখানে পান্ডিয়া বলেছেন, ‘আমার ১০ বছরের ক্যারিয়ারে তাকে সব সময় মাঠে দেখেছি। দেখা হলেই হাই বলি। তাই তার অবস্থা জানতে ছুটে গিয়েছিলাম। অন্য কোথাও লাগেনি, এতেই আমি খুশি।’

ভিডিওর শেষ দিকে চোট পাওয়া সেই ক্যামেরাম্যানও হাসি মুখে অভয় দিয়ে জানান, ‘সব ঠিক আছে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   আহত  দর্শক  পান্ডিয়া 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: