বিপিএল শুরুর সময় পরিবর্তন

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিপিএলের ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। ঘোষিত দিন আসর শুরু হলেও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ।

2025-12-20T23:47:14+00:00
2025-12-20T23:47:14+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
খেলাধুলা
বিপিএল শুরুর সময় পরিবর্তন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ পিএম 
সংগৃহীত ছবি
বিপিএলের ১২তম আসর শুরু হচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। ঘোষিত দিন আসর শুরু হলেও উদ্বোধনী ম্যাচের সময়ে পরিবর্তন এনেছে বিপিএল কর্তৃপক্ষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স-রাজশাহী ওয়ারিয়র্স। 

ম্যাচটি দুপুর ২টার পরিবর্তে শুরু হবে বিকেল ৩টায়। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।


দিনের দ্বিতীয় ম্যাচটিও পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতি শেষে রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত।
 
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য এই পরিবর্তন করা হয়েছে। তবে আসরের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিপিএল  পরিবর্তন 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: