ঢাকার নেতৃত্বে মিঠুন

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

বেশ কয়েক বছর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ মিঠুন ছিলেন নিয়মিত ও নির্ভরযোগ্য নাম। ব্যাট হাতে পারফরম্যান্সের পাশাপাশি

2025-12-21T19:53:17+00:00
2025-12-21T19:53:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
ঢাকার নেতৃত্বে মিঠুন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৩ পিএম   (ভিজিট : ১৭৭)
ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক মিঠুন। ছবি : সংগৃহীত
বেশ কয়েক বছর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে মোহাম্মদ মিঠুন ছিলেন নিয়মিত ও নির্ভরযোগ্য নাম। ব্যাট হাতে পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক হিসেবেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। বিপিএলের গত আসরে মিঠুনের নেতৃত্বে ফাইনালে উঠেছিল চিটাগাং কিংস। যদিও ফরচুন বরিশালের কাছে হেরে শিরোপা জয়ের স্বপ্ন অধরাই থেকে যায়, তবু তার নেতৃত্বে দলটির লড়াকু মানসিকতা প্রশংসা কুঁড়ায়।

বিপিএল ছাড়াও বিভিন্ন টুর্নামেন্টে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মিঠুনের। এর আগে সিলেট স্ট্রাইকার্সের নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের অধিনায়ক ছিলেন এই ডানহাতি ব্যাটার। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেড এবং জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের নেতৃত্বও দিয়েছেন মিঠুন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে অধিনায়কত্ব করার অভিজ্ঞতার কারণেই তার ওপর আগলে রেখেছে ঢাকা ক্যাপিটালস ম্যানেজমেন্ট।

অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মিঠুন বলেন, ‘আমি প্রথমেই ঢাকা ক্যাপিটালসের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। তারা আমাকে যোগ্য মনে করেছেন এবং অনেক বড় একটা দায়িত্ব দিয়েছেন। আমি চেষ্টা করব আমার সার্বোচ্চটা  দিয়ে দলকে একসাথে রাখার এবং ভালো কিছু করার।’
আরও পড়ুন

বিপিএলের আসন্ন মৌসুমের জন্য দল গঠনে আগেভাগেই কাজ শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে ভেড়ানো হয়েছে তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে। বিদেশি ক্রিকেটার হিসেবে চুক্তি করা হয়েছে অ্যালেক্স হেলস, উসমান খান, ইমাদ ওয়াসিম, ওডিন স্মিথ এবং রহমানউল্লাহ গুরবাজের সঙ্গে।

এ ছাড়া নিলাম থেকে শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, তোফায়েল আহমেদ এবং দাসুন শানাকার মতো অভিজ্ঞ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে শক্তিশালী স্কোয়াড গড়ে শিরোপার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস।

এএডি/


  বিষয়:   বিপিএল  ঢাকা ক্যাপিটালস  ক্রিকেট 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: