ঋণ বাড়াতে ব্যাংকগুলোকে প্রভিশন সংরক্ষণে ৫০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

কৃষি ও এসএমই ঋণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এসব ঋণের বিপরীতে আগের চেয়ে

2025-12-21T20:53:11+00:00
2025-12-21T20:53:11+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
অর্থনীতি
ঋণ বাড়াতে ব্যাংকগুলোকে প্রভিশন সংরক্ষণে ৫০ শতাংশ ছাড়
কৃষি ও এসএমই খাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম 
ফাইল ছবি
কৃষি ও এসএমই ঋণ বাড়াতে নিরাপত্তা সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে ব্যাংকগুলোকে ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে এসব ঋণের বিপরীতে আগের চেয়ে আরও কম নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হবে। 

রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ব্যাংকের পরিচালন মুনাফা থেকে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ফলে এই ছাড় ব্যাংকগুলোর মুনাফা বাড়াতে সহায়তা করবে। 

ব্যাংকগুলোকে স্ট্যান্ডার্ড ও স্পেশাল মেনশন হিসেবে (এসএমএ) থাকা বকেয়া ঋণের বিপরীতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। ব্যাংকগুলোকে স্বল্পমেয়াদি কৃষিঋণ বিতরণ এবং কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোগ খাতের অধীনে কুটির, মাইক্রো ও ক্ষুদ্র শিল্প উদ্যোগে ঋণ বিতরণে উৎসাহিত করতে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সিএমএসএমই খাতের আওতায় সব অশ্রেণিকৃত (স্ট্যান্ডার্ড এবং এসএমএ) স্বল্পমেয়াদি কৃষিঋণ এবং কুটির, মাইক্রো ও ক্ষুদ্র (সিএমএস) শিল্প উদ্যোগের ঋণের বিপরীতে ১ শতাংশের পরিবর্তে দশমিক ৫০ শতাংশ হারে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে পারবে। এতে করে নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের হার অর্ধেকে নামানো হলো। এর বাইরে আগে জারি করা সার্কুলার ও তাতে পরবর্তী সংশোধনীগুলো অপরিবর্তিত থাকবে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ঋণ  ব্যাংক  প্রভিশন  ছাড়  কৃষি  এসএমই 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: