গুয়াংজুতে বিমানের ফ্লাইটের টার্মিনাল পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার টার্মিনাল আগামী ২২ জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে। ওইদিন থেকে গুয়াংজু

2025-12-22T21:03:35+00:00
2025-12-22T21:03:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
গুয়াংজুতে বিমানের ফ্লাইটের টার্মিনাল পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৯:০৩ পিএম   (ভিজিট : ১৪১)
ফাইল ছবি
চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পরিচালনার টার্মিনাল আগামী ২২ জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে। ওইদিন থেকে গুয়াংজু বিমানবন্দরে বিমানের সব ফ্লাইট টার্মিনাল-১ এর পরিবর্তে টার্মিনাল-৩ থেকে পরিচালিত হবে। 

সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

বিমানের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম জানান, গুয়াংজু বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। যাত্রীদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে এ পরিবর্তন আনা হয়েছে। এই টার্মিনাল পরিবর্তন ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে পরিচালিত বিমানের সব ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। 


বিজ্ঞপ্তিতে গুয়াংজু থেকে ভ্রমণকারী যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে টিকিট ও বোর্ডিং পাস সতর্কতার সঙ্গে পরীক্ষা করার অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে টার্মিনাল-৩ এ পৌঁছাতে পর্যাপ্ত সময় রাখার পরামর্শ দিয়েছে বিমান কর্তৃপক্ষ। কোনও ধরনের সমস্যা বা প্রশ্ন থাকলে বিমানের গ্রাউন্ড স্টাফদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   গুয়াংজু  বিমান  ফ্লাইট  টার্মিনাল পরিবর্তন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: