২২ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকার হিসেবে যা ২৯ হাজার

2025-12-23T21:00:35+00:00
2025-12-23T21:00:35+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
২২ দিনে রেমিট্যান্স এলো ২৪২ কোটি ডলার
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০০ পিএম 
সংগৃহীত ছবি
চলতি মাসের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকার হিসেবে যা ২৯ হাজার ৬৩০ কোটি ৬২ লাখ টাকা।  প্রতিদিন গড়ে দেশে এসেছে ১১ কোটি ২ লাখ ডলার রেমিট্যান্স। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

এছাড়া গত ২২ ডিসেম্বর একদিনে প্রবাসীরা দেশে ৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৫৪৬ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ১৬ দেশ ২০ শতাংশ।

 
এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

সময়ের আলো/এআর


  বিষয়:   রেমিট্যান্স  ডলার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: