বাংলাদেশিদের জন্য চীনের নতুন ভিসা নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

এবার বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করার তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা

2025-12-24T06:43:45+00:00
2025-12-24T06:43:45+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
বাংলাদেশিদের জন্য চীনের নতুন ভিসা নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৬:৪৩ এএম   (ভিজিট : ২০৩)
প্রতীকী ছবি
এবার বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে চীন। স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের জন্য শর্ত শিথিল করার তথ্য জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের ফিঙ্গার প্রিন্ট অব্যাহতি দেওয়ার তথ্য। 
 
দূতাবাস থেকে বলা হয়, ভিসা আবেদন আরও সহজ করার জন্য এই নোটিশের দিন থেকে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্বল্পমেয়াদি ভিসা আবেদনকারীদের (চীনে ১৮০ দিনের বেশি নয়) ফিঙ্গার প্রিন্ট সংগ্রহকে ছাড় দেওয়া হয়েছে। 


প্রাসঙ্গিক প্রবিধান অনুসারে, ডি, জে ১, কিউ ১, এস ১, এক্স ১ এবং জেড ভিসা ক্যাটাগরিতে আবেদনকারীদের জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা প্রয়োজন—যাদের চীনে প্রবেশের পরে রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। 

আরও তথ্যের জন্য ঢাকার চীনা ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টারে যোগাযোগের জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। 

সময়ের আলো/এনএ 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: