সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়নের পূর্বশর্ত

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে উন্নয়ন ও টেকসই সমাজের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ

2025-12-24T19:01:19+00:00
2025-12-24T19:01:19+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান উন্নয়নের পূর্বশর্ত
ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭:০১ পিএম   (ভিজিট : ১৬২)
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি
সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানকে উন্নয়ন ও টেকসই সমাজের পূর্বশর্ত বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর অডিটেরিয়ামে প্রজেক্ট ম্যানেজার ও এক্সিকিউটিভদের জন্য বিশেষ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। 

ধর্ম উপদেষ্টা বলেন, ‘স্মরণাতীত কাল হতে এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য পরিবেশ বিরাজমান। তবে সমাজের কিছু মানুষ নিজেদের হীন স্বার্থকে চরিতার্থ করার ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করেছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সরকার সকলের নিরাপত্তায় বদ্ধপরিকর।’ 

তিনি বিভিন্ন ধর্মের মানুষের মাঝে একতা সুসংহত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।  

তিনি আরও বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও সুবিধাবঞ্চিত নারী-শিশুদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় আনতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের পাশাপাশি মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের মাধ্যমে নৈতিক ও  আধুনিক শিক্ষা দেওয়া হচ্ছে।’ 


এ প্রকল্পসমূহকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। এ ছাড়া, প্রকল্পের অর্থ যাতে যেনতেনভাবে ব্যয় না হয় সেবিষয়ে সকলকে সোচ্চার হবার অনুরোধ জানান। 

এনএপিডির মহাপরিচালক(সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে এনএপিডি অতিরিক্ত মহাপরিচালক সায়মা আফরোজ এবং এনএপিডির উপপরিচালক ও কোর্স পরিচালক আবেদা সুলতানা বক্তব্য রাখেন। 

পাঁচদিনব্যাপী এ প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আর্থসামাজিক অবকাঠামো বিভাগ, আইএমইডি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক, উপপ্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালকসহ মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   সাম্প্রদায়িক সম্প্রীতি  শান্তিপূর্ণ সহাবস্থান  উন্নয়ন  ধর্ম উপদেষ্টা 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: