টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বড়দিন উপলক্ষে তার

2025-12-25T14:48:41+00:00
2025-12-25T14:48:41+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
টাঙ্গাইলের শাড়ি পরে বড়দিন উদযাপন করলেন ব্রিটিশ হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ২:৪৮ পিএম 
বড়দিন উদযাপন করলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।। ছবি : সংগৃহীত
বাংলাদেশের ঐতিহ্যকে সম্মান জানিয়ে টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরে বড়দিন উদযাপন করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বড়দিন উপলক্ষে তার এই ভিন্নধর্মী উপস্থিতি কূটনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, হাইকমিশনার সারাহ কুক ‘বাংলাদেশি ঢংয়ে’ বড়দিন উদযাপন করছেন।

এ সময় তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়ি পরিধান করেন, যা সম্প্রতি ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে।
আরও পড়ুন

হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানাতেই বড়দিনের এই বিশেষ দিনে টাঙ্গাইলের শাড়ি বেছে নিয়েছেন সারাহ কুক।

এদিকে বড়দিন উপলক্ষে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের দূতাবাসও শুভেচ্ছা জানিয়েছে। ফ্রান্স, জার্মানি, সুইডেন, কানাডা, চীন, ভারত ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন বড়দিনের শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছে।

কূটনৈতিক মহলে ব্রিটিশ হাইকমিশনারের এই উদ্যোগকে বাংলাদেশের সংস্কৃতির প্রতি সৌহার্দ্য ও সম্মানের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: