বিপিএলে রাজশাহীর টস জয়, ব্যাটিংয়ে সিলেট

নিজস্ব প্রতিবেদক

খেলাধুলা

অনেক জল ঘোলা করে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এবারের আসর। বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে

2025-12-26T14:55:41+00:00
2025-12-26T15:11:07+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
বিপিএলে রাজশাহীর টস জয়, ব্যাটিংয়ে সিলেট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ২:৫৫ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ৩:১১ পিএম  (ভিজিট : ২৮১)
প্রতীকী ছবি
অনেক জল ঘোলা করে অবশেষে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর এবারের আসর। বিপিএলের ১২তম আসরের উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে শুক্রবার (২৬ ডিসেম্বর) মাঠে নামছে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স। এদিন রাজশাহী টসে জিতেছে। তারা সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। 

এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহের কারণও রয়েছে। কারণ, এটা দুই বন্ধুর লড়াই। অর্থাৎ, নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের লড়াই। ম্যাচের আগের দিন গতকাল দুজনই এই বিষয়ে কথা বলেছেন। 

ম্যাচের আগে রাজশাহীর অধিনায়ক শান্ত বলেন, ‘আমার মনে হয় প্লেয়ার হিসেবে এটা খুবই রোমাঞ্চকর যে হোম ক্রাউডের বিপক্ষে আমরা খেলব। এটা আসলেই আনন্দের। তাই এই চ্যালেঞ্জটা নেওয়া খুব গুরুত্বপূর্ণ এবং আমার টিমে যতগুলো প্লেয়ার আছে সবাই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য প্রস্তুত। অবশ্য কোনো দলকে এগিয়ে রাখতে চান না শান্ত, দুই টিমই খুবই ভালো। আমি এখানে আলাদাভাবে কোনও দলকে (এগিয়ে) দেখতে চাচ্ছি না। যে দলটা ভালো খেলবে সেই জিতবে। তবে এখানে দুইটা দলই খুবই ভালো।’ 


মিরাজ বিকেলে বলেন, ‘রাজশাহীর অনেক ভালো খেলোয়াড় রয়েছে হালকা করে দেখার কিছু নেই। প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’ 

সিলেট একাদশ : সাইম আইয়ুব, রনি তালুকদার, হজরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, রুয়েল মিয়া। 

রাজশাহী একাদশ : তানজিদ হাসান, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্ডো, সন্দীপ লামিচানে। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   বিপিএল  রাজশাহী  টস জয়  ব্যাটিং  সিলেট 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: