হাদিকে স্মরণ আর রঙিন আয়োজনে শুরু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক, সিলেট

খেলাধুলা

শোকের নীরবতা পেরিয়ে আলো–আতশবাজি আর দর্শকের উচ্ছ্বাসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের।সিলেট টাইটান্স

2025-12-26T15:58:45+00:00
2025-12-26T17:35:13+00:00
 
  শুক্রবার, ৫ জুন ২০২৬,
২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
শুক্রবার, ৫ জুন ২০২৬
খেলাধুলা
হাদিকে স্মরণ আর রঙিন আয়োজনে শুরু বিপিএল
মুশফিকের মোনাজাত
ক্রীড়া প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ৩:৫৮ পিএম  আপডেট: ২৬.১২.২০২৫ ৫:৩৫ পিএম  (ভিজিট : ২১১)
রাজশাহী তারকা মুশফিকুর রহিম মোনাজাত ধরে দোয়া করেন। সংগৃহীত ছবি
শোকের নীরবতা পেরিয়ে আলো–আতশবাজি আর দর্শকের উচ্ছ্বাসে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। 

সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের উদ্বোধনী ম্যাচের আগে সন্ত্রাসী হামলায় নিহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এই সময় দুই দলের ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যাচ অফিসিয়াল ও বিসিবির কর্মকর্তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। নীরবতার মুহূর্তে সিলেট টাইটান্সের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমকেও দেখা যায় প্রার্থনায় মগ্ন হতে। এরপর জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী আয়োজন।


জাতীয় সংগীত শেষে মিডিয়া সেন্টারের ছাদ থেকে প্রদর্শিত হয় ডে-লাইট ফায়ারওয়ার্কস। আতশবাজির রেশ কাটতে না কাটতেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হিলিয়াম বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন। 

একই সঙ্গে মাঠের চারপাশের বাউন্ডারি লাইন থেকে আকাশে উড়ে যায় প্রায় ২৫ হাজার রঙিন বেলুন। বেজে ওঠে বিপিএলের থিম সং, আর দর্শকদের কণ্ঠে ধ্বনিত হয় ‘সিলেট! সিলেট!’ স্লোগান।

উদ্বোধনী ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পর্ব। সেখানে ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এরপর প্রায় ৪৫ মিনিটের কনসার্টে গান পরিবেশন করবেন ফুয়াদ আল মুক্তাদির। সব আয়োজন শেষে মাঠে গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচ, শুরু হবে বিপিএলের পূর্ণাঙ্গ ক্রিকেট উৎসব।

সময়ের আলো/এনএ/এআর


  বিষয়:   ওসমান হাদি  স্মরণ  বিপিএল  ১ মিনিট নীরবতা পালন  মুশফিকের মোনাজাত 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: