সমালোচনা ছাপিয়ে নোয়াখালীর বিপক্ষে চট্টগ্রামের দাপট

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

খেলাধুলা

নানা বিতর্ক, অনিশ্চয়তা আর সমালোচনা মাথায় নিয়েই মাঠে নেমেছিল এবারের বিপিএলের দুই আলোচিত দল। একদিকে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ফ্র্যাঞ্চাইজি

2025-12-26T23:47:35+00:00
2025-12-26T23:47:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
সমালোচনা ছাপিয়ে নোয়াখালীর বিপক্ষে চট্টগ্রামের দাপট
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৭ পিএম   (ভিজিট : ২৬৪)
সংগৃহীত ছবি
নানা বিতর্ক, অনিশ্চয়তা আর সমালোচনা মাথায় নিয়েই মাঠে নেমেছিল এবারের বিপিএলের দুই আলোচিত দল। একদিকে টুর্নামেন্ট শুরুর ঠিক আগে ফ্র্যাঞ্চাইজি মালিক সরে দাঁড়ানো চট্টগ্রাম রয়্যালস, অন্যদিকে নানা বিতর্ক নিয়ে নবাগত নোয়াখালী রয়্যালস। মাঠের বাইরে যত প্রশ্নই থাকুক, বাইশ গজে চট্টগ্রাম দেখাল দৃঢ়তা আর পরিকল্পনার ছাপ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালী রয়্যালসকে ১৭১ রানের লক্ষ্য দিয়ে তাদের গুটিয়ে দিয়েছে মাত্র ১০৯ রানে।

৬৪ রানের জয়ে দারুণভাবে টুর্নামেন্ট শুরু করে তারা। যে দলটি ম্যাচের আগে ছিল স্পন্সরহীন, সীমিত বিদেশি ক্রিকেটার আর অনিশ্চয়তায় ঘেরা—তাদের কাছ থেকেই এল সবচেয়ে গোছানো পারফরম্যান্স।

ম্যাচের আগে চট্টগ্রামকে ঘিরে প্রত্যাশা খুব একটা ছিল না। জার্সিতে কোনো স্পন্সর নেই, একাধিক বিদেশি ক্রিকেটার শেষ মুহূর্তে নাম তুলে নিয়েছেন, এমনকি সরাসরি চুক্তিতে আসা সৌম্য সরকারও ছিলেন না দলে। স্কোয়াডে বিদেশি হিসেবে ছিলেন কেবল মির্জা বেগ ও মাসুদ গুরবাজ। কিন্তু লোকাল ট্যালেন্ট আর সীমিত রিসোর্স দিয়েই ম্যাচ নিয়ন্ত্রণে নেয় দলটি।


১৭১ রানের লক্ষ্য তাড়ায় নেমে নোয়াখালী শুরুটা ভালোই করে। হাবিবুর রহমান সোহান ৭ বলে ১৫ রানের ঝড়ো ইনিংসে (২ ছক্কা, ১ চার) আভাস দেন লড়াইয়ের। 

তবে শরীফুল ইসলামের দারুণ এক বলে গুরবাজের হাতে ক্যাচ দিয়ে ফিরতেই ভাঙন ধরে ইনিংসে। এরপর শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামের স্পিন জাদুতে থেমে যান সাব্বির হোসেন, সৈকত আলী ও জাকের আলীরা। ছয়ে নেমে হায়দার আলী ২ চার ও ২ ছক্কায় কিছুটা প্রতিরোধ গড়লেও তানভীরের তৃতীয় শিকার হয়ে সেই লড়াইটুকুও শেষ হয়ে যায়। তানভীর ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দলীয় ২৯ রানে নাঈম শেখকে হারায় চট্টগ্রাম। এরপর একাই ইনিংস টানেন পাকিস্তানি ওপেনার মির্জা বেগ। ইনিংসের শেষ বলে হাসান মাহমুদের কাছে এলবিডব্লিউ হওয়ার আগে ৬৯ বলে ৮০ রান করেন তিনি, যেখানে ছিল ৭ চার ও ২ ছক্কা। তার সঙ্গে অধিনায়ক মাহেদী হাসানের ১৩ বলে ২৬ রানের ক্যামিও চট্টগ্রামকে লড়াকু পুঁজি এনে দেয়। 

নোয়াখালীর হয়ে সাব্বির হোসেন এক ওভারে নেন ২ উইকেট, একটি করে উইকেট পান হাসান মাহমুদ, মেহেদী হাসান রানা, জহির খান ও মাজ সাদাকাত।

সব মিলিয়ে বিপিএলের প্রথম দিনেই স্পষ্ট—মাঠের ক্রিকেটই শেষ কথা। সমালোচনার চাপ, অনিশ্চয়তার ছায়া আর নির্বাচনী হিসাব—সবকিছুর জবাব দিচ্ছে ব্যাট-বলই।

সময়ের আলো/এআর


  বিষয়:   নোয়াখালী  চট্টগ্রাম  দাপট 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: