দুবাই থেকে আসছে ২৫ হাজার ডলারের ট্রফি

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে

খেলাধুলা

সিলেটে শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে উদ্বোধনী দিনে চোখে পড়েছে ব্যতিক্রমী এক দৃশ্য। টুর্নামেন্ট শুরু

2025-12-27T00:02:17+00:00
2025-12-27T00:02:17+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলাধুলা
দুবাই থেকে আসছে ২৫ হাজার ডলারের ট্রফি
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ এএম 
সংগৃহীত ছবি
সিলেটে শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। তবে উদ্বোধনী দিনে চোখে পড়েছে ব্যতিক্রমী এক দৃশ্য। টুর্নামেন্ট শুরু হলেও ঐতিহ্যবাহী বিপিএল ট্রফি ছিল না মাঠে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশ্বস্ত করেছে, শিগগিরই নতুন ও আধুনিক একটি ট্রফি উন্মোচন করা হবে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে এ বিষয়ে কথা বলেন বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন। 

তিনি জানান, আগের ট্রফিটি ছিল বেশ সাধারণ ধাঁচের। আমরা নতুন কিছু আনতে চেয়েছি। কিন্তু সেটি উদ্বোধনী ম্যাচের আগে প্রস্তুত করা সম্ভব হয়নি। খুব কম সময়ের মধ্যে সবকিছু করতে হচ্ছে। নতুন ট্রফিটি বিদেশ থেকে আনা হচ্ছে এবং আশা করছি, সবাই এটি পছন্দ করবে। এটি হবে এখন পর্যন্ত বিপিএলের সবচেয়ে সুন্দর ট্রফি।

নতুন ট্রফি সম্পর্কে বিস্তারিত তথ্য দেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তিনি বলেন, আমরা যে ট্রফিটি অর্ডার করেছি সেটি ডায়মন্ড সেট করা, যার মূল্য প্রায় ২৫ হাজার মার্কিন ডলার। সামান্য দেরি হচ্ছে ঠিকই, তবে ইনশাআল্লাহ শিগগিরই এটি আমাদের হাতে আসবে। দর্শকরা যখন দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে।


এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, ট্রফিটি আনুষ্ঠানিকভাবে আলাদা একটি আয়োজনে উন্মোচনের পরিকল্পনা রয়েছে, ‘আমাদের সিদ্ধান্ত হলো ট্রফিটি সবাইকে দেখানোর জন্য বিশেষভাবে উন্মোচন করা। যদি বড় কোনো অনুষ্ঠানে প্রদর্শনের প্রয়োজন হয়, সেটিও বিবেচনায় নেওয়া হবে।’

বিসিবি সভাপতি সাখাওয়াত হোসেন আরও জানান, নতুন ট্রফিটি তৈরি করছে দুবাইভিত্তিক একটি প্রতিষ্ঠান। 

বিপিএলের তৃতীয় আসর থেকে একাদশ আসর পর্যন্ত যে ট্রফিটি ব্যবহার করা হয়েছিল, সেটির পরিবর্তে এই নতুন নকশার ট্রফি চালু করা হচ্ছে। একই নকশার দুটি ট্রফি তৈরি করা হচ্ছে একটি যাবে চ্যাম্পিয়ন দলের হাতে, অন্যটি সংরক্ষণে থাকবে বিসিবির কাছে।

সময়ের আলো/এআর
  বিষয়:   দুবাই  ডলার  ট্রফি 


Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: