৪০ বছরের খরা কাটাল মোজাম্বিক

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

সবশেষ ১৯৮৬ সালে আফ্রিকান নেশন্স কাপে জয় পেয়েছিল মোজাম্বিক। এরপর একে একে কেটে গেল ৪০টি বছর। দীর্ঘ চার দশকেও এ

2025-12-29T01:05:05+00:00
2025-12-29T01:05:05+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলাধুলা
৪০ বছরের খরা কাটাল মোজাম্বিক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:০৫ এএম 
সংগৃহীত ছবি
সবশেষ ১৯৮৬ সালে আফ্রিকান নেশন্স কাপে জয় পেয়েছিল মোজাম্বিক। এরপর একে একে কেটে গেল ৪০টি বছর। দীর্ঘ চার দশকেও এ প্রতিযোগিতায় জয়ের মুখ দেখেনি দলটি। 

অবশেষে সেই খরা কাটাল মোজাম্বিক। আফ্রিকা কাপ অব নেশন্সে গ্রপপর্বের ম্যাচে গ্যাবনকে ৩-২ গোল ব্যবধানে হারিয়েছে মোজাম্বিক। এই ঐতিহাসিক জয় এনে দেন ফাইসাল বাঙ্গাল, জেনি কাটামো ও দিয়োগো ক্যারিলার। এই তিন ফুটবলারই একটি করে গোল করেছেন।

এদিকে গ্যাবনের হয়ে একটি করে গোল করেন পিয়েরে এমেরিক অবামেয়াং ও অ্যালেক্স মুকেতু মুসুন্দা।
                                            
                                            আরও পড়ুন

মোজাম্বিকের কাছে হারের কারণে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কা জেগেছে গ্যাবনের। দুই ম্যাচে কোনো জয় ছাড়াই শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। 

অন্যদিকে টেবিলের তিন নম্বরে অবস্থান মোজাম্বিকের। দুই ম্যাচে একটি জয়ে তারা সংগ্রহ করেছে ৩ পয়েন্ট।

সময়ের আলো/এআর
  বিষয়:   খরা  কাটাল  মোজাম্বিক 


Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: