বিপিএল খেলতে এসে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইমাদ

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই জয়ের নায়ক পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। পুরো দলকে আনন্দে ভাসিয়েই জীবনের

2025-12-29T01:27:55+00:00
2025-12-29T01:27:55+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলাধুলা
বিপিএল খেলতে এসে বিচ্ছেদের ঘোষণা দিলেন ইমাদ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ১:২৭ এএম 
পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। সংগৃহীত ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের জার্সিতে প্রথম ম্যাচেই জয়ের নায়ক পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিম। পুরো দলকে আনন্দে ভাসিয়েই জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিলেন এ অলরাউন্ডার। 

স্ত্রী সানিয়া আশফাকের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন তিনি। রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ইমাদ ওয়াসিম।

তিনি লেখেন, ‘গত কয়েক বছর ধরে চলা নানা বিরোধ আর সমাধান সম্ভব না হওয়ায় আমি ডিভোর্সের আবেদন করেছি। সবার কাছে আন্তরিক অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে রক্ষা করুন। পুরোনো কোনো ছবি ব্যবহার বা শেয়ার করা থেকে বিরত থাকুন।’ কোনো বিভ্রান্তিকর বক্তব্য বা গুজবে বিশ্বাস না করতেও সবাইকে অনুরোধ করছি।’


ইমাদ আরও লেখেন, ‘সন্তানদের বিষয়ে স্পষ্ট করে বলতে চাই, আমি তাদের বাবা। আমি আগের মতোই দায়িত্বশীলভাবে তাদের দেখভাল করে যাব। আপনাদের বোঝাপড়া ও সম্মানের জন্য ধন্যবাদ।’
 
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সানিয়া আশফাকও। তিনি লেখেন, ‘অনেক দাম্পত্য জীবনের মতো আমাদের সম্পর্কেও জটিলতা ছিল। তবু তা এতদিন টিকে ছিল।’

উল্লেখ্য, ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন পাকিস্তানের বোলিং অলরাউন্ডার ইমাদ ওয়াসিম ও সানিয়া আশফাক।  

সময়ের আলো/এআর
  বিষয়:   বিপিএল  বিচ্ছেদ  ইমাদ 


Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: