জয় দিয়ে আসর শুরু রংপুরের

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানে অলআউট করে জয়ের পথটা সুগম করে রাখে রংপুর রাইডার্স। এরপর

2025-12-29T16:41:15+00:00
2025-12-29T16:42:14+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
খেলাধুলা
জয় দিয়ে আসর শুরু রংপুরের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৪:৪২ পিএম
সংগৃহীত ছবি
বিপিএলে দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ১৭.৫ ওভারে মাত্র ১০২ রানে অলআউট করে জয়ের পথটা সুগম করে রাখে রংপুর রাইডার্স। এরপর ডেভিড মালানের ফিফটিতে ভর করে সেই রান তারা ৩ উইকেট হারিয়ে ১৫ ওভারেই টপকে গেছে নুরুল হাসান সোহানের দল। ৭ উইকেটের জয়ে টুর্নামেন্ট শুরু করেছে রংপুর।

টুর্নামেন্টের প্রথম দিন একাদশে দুই বিদেশি নিয়েই নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে দিয়েছিল চট্টগ্রাম রয়্যালস। আজ দলটির একাদশে যোগ হন ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান অ্যাডাম রসিংটনও। ওপেনিংয়ে নেমে তিনি ২ বলে ১ রান করে আউট হয়ে গেলেও আরেক প্রান্তে ঝড়ই তুলেছিলেন তার সঙ্গী নাঈম।

নাহিদ রানার তৃতীয় ওভারে তিন চার আর ১ ছক্কায় তিনি নেন ২১ রান। তবে পরের ওভারেই মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে যান ২০ বলে ৩৯ রান করা নাঈম। চট্টগ্রামের লড়াইও যেন থেমে যায় সেখানেই।

 
লক্ষ্য তাড়ায় খুব বেশি সময় নেয়নি রংপুর। ৩০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। একটা সময় মনে হচ্ছিল, জয়টা আসবে ১০ উইকেটের বড় ব্যবধানেই। লিটন দাস ও ডেভিড ম্যালান উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ৯১ রান।

তবে ১৩তম ওভারে মুকিদুল ইসলাম এসে পাঁচ বলের মধ্যে দুই উইকেট নিয়ে রংপুরের জয় একটু বিলম্বিত করেন। ৩১ বলে ৪৭ রান করা লিটন আর শেষে ৩ বলে ১ রান করা তাওহিদ হৃদয়কে আউট করেন মুকিদুল। পরের ওভারে মাহমুদুল হাসানের স্পিনে ক্যাচ দিয়ে ফেরেন ৪৭ বলে ৫১ রান করা ম্যালানও। তাতে জয়-হারের ব্যবধান কমলেও রংপুরের জিততে অসুবিধা হয়নি।

সময়ের আলো/এআর
  বিষয়:   জয়  রংপুর 


Advertisement
Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: