টস হেরে ব্যাট করছে নোয়াখালী, অধিনায়ক বদল

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

বিপিএলে দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক ছিলেন সৈকত আলী। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নোয়াখালীকে নেতৃত্ব দিচ্ছেন হায়দার আলী। মূলত চোটের

2025-12-29T18:11:36+00:00
2025-12-29T18:14:23+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলাধুলা
টস হেরে ব্যাট করছে নোয়াখালী, অধিনায়ক বদল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৬:১১ পিএম  আপডেট: ২৯.১২.২০২৫ ৬:১৪ পিএম  (ভিজিট : ১৯০)
সংগৃহীত ছবি
বিপিএলে দুই ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের অধিনায়ক ছিলেন সৈকত আলী। তবে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নোয়াখালীকে নেতৃত্ব দিচ্ছেন হায়দার আলী। মূলত চোটের কারণে একাদশে নেই সৈকত।
 
প্রথম দুই ম্যাচেই হেরেছে নোয়াখালী। তৃতীয় ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে তারা। টস জিতে নোয়াখালীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে রাজশাহী। ব্যাটিংয়ে নেমে ২ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করেছে দলটি।

সৈকত আলীর পরিবর্তে নোয়াখালীর একাদশে সুযোগ পেয়েছেন বিলাল সামি। এ ছাড়াও রাজশাহীর একাদশ থেকে বাদ পড়েছেন এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন ও সন্দীপ লামিচানে।

তাদের তিন জনের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মুরাদ, রিপন মণ্ডল ও হুসাইন তালাত। নোয়াখালীর একাদশে একটি পরিবর্তন এসেছে। অধিনায়ক সৈকত আলী চোটে পড়ায় সুযোগ পেয়েছেন বিলাল সামি।


নোয়াখালী এক্সপ্রেস :
 
মাজ সাদাকাত, হাবিবুর রহমান সোহান, সাব্বির হোসেন, হায়দার আলী, রেজাউর রহমান রাজা, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, বিলাল সামি, হাসান মাহমুদ এবং মেহেদী হাসান রানা।

রাজশাহী ওয়ারিয়র্স : 

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাহিবজাদা ফারহান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী রাব্বি, হাসান মুরাদ, তানজিম হাসান সাকিব, বিনুরা ফার্নান্দো এবং রিপন মণ্ডল।

সময়ের আলো/এআর


  বিষয়:   টস  নোয়াখালী  অধিনায়ক  বদল 


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: