হেরেই চলেছে নোয়াখালী, সহজ জয় রাজশাহীর

ক্রীড়া ডেস্ক

খেলাধুলা

নোয়াখালীর বিপিএল যাত্রাটা সুখকর হয়নি। একে একে তিন ম্যাচেই হেরেছে নবাগত দলটি।জয়ের কাজটা অবশ্য বোলিংয়েই সহজ করে নেয় রাজশাহী। ১২৪

2025-12-29T21:57:03+00:00
2025-12-29T21:57:03+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলাধুলা
হেরেই চলেছে নোয়াখালী, সহজ জয় রাজশাহীর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
নোয়াখালীর বিপিএল যাত্রাটা সুখকর হয়নি। একে একে তিন ম্যাচেই হেরেছে নবাগত দলটি। জয়ের কাজটা অবশ্য বোলিংয়েই সহজ করে নেয় রাজশাহী। ১২৪ রানে গুটিয়ে দেয় নোয়াখালীকে। যদিও প্রথম ওভারেই সাহিবজাদা ফারহানকে (২) বোল্ড করে ধাক্কা দেন হাসান মাহমুদ। 

নাজমুল হোসেন শান্ত আর তানজিদ হাসান তামিম দ্বিতীয় উইকেটে ৩৮ বলে ৬৫ রানের জুটিতে সে ধাক্কা সামলে নেন।

শান্ত ২০ বলে ২৪ আর তামিম ২০ বলে ২৯ রান করে আউট হন। হুসাইন তালাতও ফেরেন ৩ করে। ৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফের চাপে পড়ে রাজশাহী।

সেখান থেকে অভিজ্ঞ মুশফিকুর রহিম আর ইয়াসির আলী রাব্বি দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। মুশফিক ৩০ বলে ২৮ আর ইয়াসির ২৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।


হাসান মাহমুদ ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় নেন ২টি উইকেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় রাজশাহী। শুরুটা ভালো করলেও এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নোয়াখালী। ওপেনার হাবিবুর রহমান ৬ বলে ৫, ওয়ান ডাউন সাব্বির হোসেন ১১ বলে করেন ৬ রান। মাজ সাদাকাতের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫।

এরপর মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী ভালো করতে পারেননি। অঙ্কন ২৭ বল খেলে করেন ২২, জাকের ৮ বলে ৬। অধিনায়ক হায়দার আলি একটু চেষ্টা করেছিলেন। ২৮ বলে ৩৩ রান আসে তার ব্যাট থেকে।

সময়ের আলো/এআর


  বিষয়:   নোয়াখালী  জয়  রাজশাহী 


Loading...
Loading...
খেলাধুলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: