স্থগিত হল প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৭ জানুয়ারি

2025-12-30T05:49:19+00:00
2025-12-30T06:00:52+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
জাতীয়
স্থগিত হল প্রাথমিকের আরও এক নিয়োগ পরীক্ষা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৯ এএম 
সংগৃহীত ছবি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (এটিইও) পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ পরীক্ষা, তবে হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে তা এখন পিছিয়ে গিয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তা (দশম গ্রেড) পদের প্রার্থীদের জন্য নির্ধারিত লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পিএসসি ও জাতীয় পত্রিকায় প্রকাশ করা হবে।
আরও পড়ুন

এদিকে, গত ২০২৩ সালের ২৬ জুন ১৫৯টি এটিইও পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে আবেদনের শেষ তারিখের একদিন আগে, ৩০ জুলাই হঠাৎ করে আবেদন স্থগিত করা হয়। পরে ২০২৪ সালের ১ জুলাই নতুন করে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং আবেদন গ্রহণের সময় বৃদ্ধি করা হয়।

এটিইও নিয়োগের প্রক্রিয়া শেষ হওয়ার আড়াই বছর পরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ৭ জানুয়ারি পরীক্ষা শুরুর আশায় পিএসসি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থাকলেও আইনি জটিলতার কারণে তা আবার স্থগিত করা হলো। এর আগে, ২৬ ডিসেম্বর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব সহকারী পদেও পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে স্থগিত করা হয়েছিল, যা পরীক্ষার্থীদের জন্য বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করেছিল।

এএডি/


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: