জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

‎বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে সে জায়গাটি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব.

2025-12-30T16:44:12+00:00
2025-12-30T16:44:12+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৪:৪৪ পিএম 
জিয়াউর রহমানের সমাধিস্থল। ছবি : সংগৃহীত
‎বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে সে জায়গাটি পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম।
‎
‎মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে তিনি জিয়াউর রহমানের সমাধিস্থল পরিদর্শনে আসেন।
‎
‎এ সময় তিনি বেগম খালেদা জিয়ার জন্য যেখানে কবর প্রস্তুত করা হচ্ছে তা ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
আরও পড়ুন
‎সমাধিস্থলে সঙ্গে আসা কর্মকর্তাদের নিয়ে তিনি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। ১০ মিনিট অবস্থান শেষে জিয়া উদ্যান ত্যাগ করেন। তবে, জিয়া উদ্যান ত্যাগ করার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোন কথা বলেননি।

এএডি/
  বিষয়:   জিয়াউর রহমান  সমাধিস্থল  স্বরাষ্ট্র উপদেষ্টা  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: