খালেদা জিয়ার জানাজা উপলক্ষে মেট্রোরেলের বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে মেট্রোরেলের বিশেষ ট্রেন পরিচালনা করার ঘোষণা দিয়েছে মেট্রোরেল

2025-12-30T18:20:37+00:00
2025-12-30T18:20:37+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে মেট্রোরেলের বিশেষ ট্রেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ৬:২০ পিএম   (ভিজিট : ১২৩)
বিশেষ ট্রেন পরিচালনা করার ঘোষণা দিয়েছে ডিএমটিসিএল। ছবি : সংগৃহীত
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে মেট্রোরেলের বিশেষ ট্রেন পরিচালনা করার ঘোষণা দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড(ডিএমটিসিএল)। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মানিত যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে আগামীকাল ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ডিএমটিসিএল নিয়মিত সময়সূচি অতিরিক্ত বিশেষ মেট্রো ট্রেন সার্ভিস পরিচালনা করবে। এর আগে একই দিন বিকালে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানায় ডিএমটিসিএল।  


এর আগে, মঙ্গলবার সাকল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার জানাজা আগামীকাল বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানা গেছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   খালেদা জিয়া  জানাজা  মেট্রোরেল  বিশেষ ট্রেন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: