মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ১০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। ওই হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন।বুধবার

2026-01-01T15:51:00+00:00
2026-01-01T15:51:00+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আটক ১০
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৩:৫১ পিএম 
পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। ওই হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। 

বুধবার (৩১ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল মোশারফ হোসেন, এসআই অরুপ কুমার বিশ্বাস, এএসআই মাসুদ এবং কনস্টেবল আজিজুল।

পুলিশের হাতে আটক দশজন হলেন, লাকি আক্তার (২৮), জামাল (৩৫), কামাল (৪৩), আসিফ (২০), লিমন (১৮), আক্কাস (২৯), মুন্না (২০), ফয়জুল্লাহ (২৬), আশিক (২৪) ও শিল্পী (২৫)।  তারা সবাই মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত বলে জানিয়েছে পুলিশ। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে জাহাঙ্গীর, রাজিব ও লাকি আক্তারকে আটক করা হলে তাদের সহযোগীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা জাহাঙ্গীর ও রাজিবকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও তিনটি মোটরসাইকেলসহ ১০ জনকে আটক করা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ও হত্যা মামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে।
 
এ ঘটনায় শ্রীপুর থানার এসআই অরুপ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পুলিশের ওপর হামলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতনামা ৮০ থেকে ৯০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন।

ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

/এমএইচআর


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: