নাজিরহাট-ফটিকছড়ি সড়কে ভাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট–বিবিরহাট সড়কে ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে না

2026-09-02T21:16:26+00:00
2026-09-02T21:16:26+00:00
 
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নাজিরহাট-ফটিকছড়ি সড়কে ভাড়া নিয়ে ক্ষুব্ধ যাত্রীরা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৬ পিএম 
ছবি : সময়ের আলো
চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট–বিবিরহাট সড়কে ফোরস্ট্রোক সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। তাদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে না থাকায় চালকেরা নিজেদের মতো করে ভাড়া আদায় করছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, নাজিরহাট মেডিকেলের সামনে থেকে বিবিরহাট বাসস্ট্যান্ড পর্যন্ত চলাচলকারী সিএনজি অটোরিকশায় জনপ্রতি ৩০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে।

Advertisement
নিয়মিত যাত্রী ওমর ফারুক বলেন, বিভিন্ন সময় ঈদের বোনাস, মাইজভান্ডার দরবারের ওরশ ও গ্যাস-সংকটের অজুহাতে ভাড়া বাড়ানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ভাড়া আর কমানো হয় না। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হয়।

বিবিরহাট সিএনজি স্টেশনের লাইনম্যান নেজাম উদ্দিন বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়া চালকেরা তাঁদের স্টেশনের নন। ঝংকার মোড়ের চালক সরোয়ারও একই দাবি করেন।

তবে সিএনজি মালিকপক্ষের প্রতিনিধি জাহিদ ৩০ টাকা ভাড়া নেওয়ার কথা স্বীকার করেন। তাঁর দাবি, গ্যাস নিতে ভোগান্তির কারণে এ ভাড়া নেওয়া হচ্ছে। তবে একাধিক জ্বালানি সরবরাহকেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।

স্থানীয় যাত্রীদের অভিযোগ, এ পথে দূরত্বের তুলনায় ভাড়ায়ও অসামঞ্জস্য রয়েছে। ১২–১৩ কিলোমিটার দূরত্বের অক্সিজেন–হাটহাজারী পথে ভাড়া ৫০ টাকা এবং ২২–২৩ কিলোমিটার হাটহাজারী–ফটিকছড়ি পথে ৬০ টাকা।

অথচ প্রায় ৭ কিলোমিটার নাজিরহাট–ফটিকছড়ি পথেই জনপ্রতি ৩০ টাকা নেওয়া হচ্ছে।

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হিসাবে, সিএনজিচালিত একটি গাড়ি প্রায় ৪৫ টাকা জ্বালানি খরচে ৭০ কিলোমিটার চলতে পারে। সে হিসাবে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ প্রায় ৬৪ পয়সা।

অন্যদিকে এলপিজিচালিত গাড়িতে প্রায় ৭২ টাকা জ্বালানি খরচে ২৫ কিলোমিটার চলার হিসাব দেওয়া হয়েছে। এতে প্রতি কিলোমিটারে জ্বালানি খরচ দাঁড়ায় প্রায় ২ টাকা ৮৮ পয়সা।


নাজিরহাট–ফটিকছড়ি পথে ৭ কিলোমিটারে ৩০ টাকা ভাড়া নেওয়ায় কিলোমিটারপ্রতি ভাড়া দাঁড়ায় প্রায় ৪ টাকা ২৯ পয়সা। অর্থাৎ, সিএনজির ক্ষেত্রে কেবল জ্বালানি খরচের তুলনায় কিলোমিটারপ্রতি ভাড়া প্রায় ৬ দশমিক ৭ গুণ বেশি। এলপিজির ক্ষেত্রে একই ভাড়া জ্বালানি খরচের তুলনায় প্রায় ১ দশমিক ৫ গুণ।

তবে জ্বালানি খরচের পাশাপাশি চালকের মজুরি, গাড়ির রক্ষণাবেক্ষণ, মালিকের খরচ, স্টেশন বা অন্যান্য পরিচালন ব্যয় থাকায় শুধু জ্বালানি খরচের সঙ্গে মোট ভাড়ার সরাসরি তুলনা করা যায় না।

স্থানীয় যাত্রীদের দাবি, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে টানানো এবং তা কার্যকর করা হোক। একই সঙ্গে বারবার ভাড়া বাড়ানোর প্রবণতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, এ পথে ভাড়া বাড়ানোর বিষয়ে তাঁদের কাছে নতুন কোনো তথ্য নেই। ভাড়া বাড়ানোর ক্ষেত্রে যৌক্তিক কারণ থাকতে হবে এবং এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নাজিরহাট  ফটিকছড়ি  সড়ক  ভাড়া  ক্ষুব্ধ  যাত্রী  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: