খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মিলাদ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন

2026-01-01T22:23:04+00:00
2026-01-02T16:04:12+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির মিলাদ শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১০:২৩ পিএম  আপডেট: ০২.০১.২০২৬ ৪:০৪ পিএম
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব  রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া, দেশব্যাপী বিএনপি’র উদ্যোগে শুক্রবার তাদের সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করবে। 

বিএনপি’র সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সকলকে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   খালেদা জিয়া  মৃত্যু  বিএনপির  মিলাদ শুক্রবার 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: