ইরানে চলমান বিক্ষোভে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩০

সময়ের আলো ডেস্ক

আন্তর্জাতিক

ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে জনশৃঙ্খলা ভঙ্গ ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ

2026-01-02T10:19:20+00:00
2026-01-02T10:19:20+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানে চলমান বিক্ষোভে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩০
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম 
ইরানে চলমান বিক্ষোভে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৩০। সংগৃহীত ছবি
ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে জনশৃঙ্খলা ভঙ্গ ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, বুধবার রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এসব গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়।

দারিদ্র্য ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর থেকে দেশটিতে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে সহিংসতার ঘটনাও ঘটেছে। এএফপির বরাতে ইরানি গণমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য। আহতদের মধ্যে ১৩ জন পুলিশ ও বাসিজ সদস্য, যারা বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হন।

ইরানের মুদ্রা রিয়াল বিশ্বের অন্যতম দুর্বল মুদ্রা হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ডলারসহ আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে রিয়ালের মূল্য আরও কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মুদ্রার অবমূল্যায়নের কারণে নিত্যপ্রয়োজনীয় খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৯ ডিসেম্বর তেহরানের দোকানমালিকরা ধর্মঘটের ডাক দেন। ওইদিন রাজধানীর অধিকাংশ দোকান, বাজার ও শপিং কমপ্লেক্স বন্ধ ছিল। ব্যবসায়ীদের এই ধর্মঘটে সাধারণ মানুষও অংশ নিলে আন্দোলন আরও বিস্তৃত হয়।


নিহত ও আহতরা ইরানের তিনটি শহর-লোর্দেগান, আজনা এবং পশ্চিমাঞ্চলীয় কৌদাশতের বাসিন্দা। ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে লোর্দেগানে ২ জন, আজনায় ৩ জন এবং কৌদাশতে ১ জন ছিলেন।

এ ছাড়া লোর্দেগানের একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনাও ঘটে। সেখানে সংঘর্ষে ১৩ জন পুলিশ সদস্য ও ৪ জন বিক্ষোভকারী আহত হন।



/ইউএমএইচ


  বিষয়:   ইরান  যৌথ বাহিনীর অভিযান 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: