সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।শনিবার (৩ জানুয়ারি) রাত

2026-01-03T22:41:06+00:00
2026-01-03T23:08:52+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
সবাইকে শাহবাগ আসার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম  আপডেট: ০৩.০১.২০২৬ ১১:০৮ পিএম  (ভিজিট : ২৪৩)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি : সংগৃহীত
হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৩ জানুয়ারি) রাত ১০টায় নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানানো হচ্ছে।’


এর আগে শনিবার রাত ৮টা ৩৩ মিনিটে দেওয়া পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানায়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন।

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেফতার পুলিশ করেছে বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন।

সময়ের আলো/কেএইচও 



  বিষয়:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  শাহবাগ  মুক্তি  দাবি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: