আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্না ঘরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।রোববার (৪ জানুয়ারি) সকালে

2026-01-04T17:21:47+00:00
2026-01-04T17:21:47+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১২৪)
ফতুল্লা মডেল থানা। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জের ফতুল্লায় রান্না ঘরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে আনোয়ারা বেগম (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনোয়ারা বেগম জেলার ফতুল্লা মডেল থানার কায়েমপুর এলাকার হোসেন মিয়ার ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের স্ত্রী।

জানা যায়, গতকাল শনিবার বিকেলে রান্না ঘরের চুলার সামনে বসে আগুনের তাপ নিচ্ছিলেন আনোয়ারা বেগম। ওই সময় অসাবধানতাবশত তার কাপড়ে আগুন লেগে যায়। এতে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এফআর


  বিষয়:   নারায়ণগঞ্জ  আগুন পোহাতে গিয়ে  দগ্ধ হয়ে  নারীর মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: