সুপার ফুড কতটা কার্যকর

চিকিৎসাপত্র ডেস্ক

আজকাল স্বাস্থ্য-সচেতন মানুষের খাদ্য তালিকায় সুপারফুড শব্দটি খুবই পরিচিত। ‘সুপার ফুড’ নামে কোনো নির্দিষ্ট খাবার নেই। সুপার ফুড বলতে বোঝানো

2026-01-05T09:55:17+00:00
2026-01-05T09:55:17+00:00
 
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
সুপার ফুড কতটা কার্যকর
চিকিৎসাপত্র ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫৫ এএম 
‘সুপার ফুড’ নামে কোনো নির্দিষ্ট খাবার নেই। ছবি : সংগৃহীত
আজকাল স্বাস্থ্য-সচেতন মানুষের খাদ্য তালিকায় সুপারফুড শব্দটি খুবই পরিচিত। ‘সুপার ফুড’ নামে কোনো নির্দিষ্ট খাবার নেই। সুপার ফুড বলতে বোঝানো হয় এমন খাবার যা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাভাবিক খাদ্যের চেয়ে শরীরের জন্য বেশি উপকারী। এটি ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ। একটি খাবারকে তখনই সুপার ফুড বলা হয়, যখন এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে পারে। বাড়াতে পারে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। 

পুষ্টিগুণ ছাড়াও যেসব খাবার একাধিক স্বাস্থ্যসুবিধা প্রদান করে, তাদেরও সুপার ফুড বলা হয়। তাই বলে এই খাবারগুলো যত ইচ্ছা তত খেতে পারবেন না। কেননা সেটি যত পুষ্টিকরই হোক না কেন, শরীরের সেই খাবারের একটা নির্দিষ্ট চাহিদা রয়েছে। এর অতিরিক্ত খেলেই শরীরে তার একটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেবে। চিয়া সিড, ক্বিনোয়া, ব্লুবেরি, গোজিবেরি, কালো বীজ- শুনলেই মনে হয় এগুলো খেলে সুস্থতা, দীর্ঘায়ু, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সব মিলিয়ে জীবন হবে নিখুঁত।

Advertisement
জনপ্রিয় সুপার ফুডের বাস্তবতা

চিয়া সিড : ওমেগা-৩ সমৃদ্ধ, ফাইবার বেশি। কিন্তু বেশি পরিমাণে খেলে পাচনতন্ত্রে সমস্যা হতে পারে।

ব্লুবেরি : অ্যান্টিঅক্সিডেন্ট আছে, স্মৃতিশক্তি বাড়াতে কিছুটা সাহায্য করতে পারে, কিন্তু একমাত্র ব্লুবেরি খেলে স্মৃতি চিরস্থায়ী হবে এমন নয়।

ক্বিনোয়া : প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ, গ্লুটেন মুক্ত। সুষম খাদ্যের অংশ হিসেবে খুব উপকারী।

গোজিবেরি : ভিটামিন সি ও আয়রন আছে, তবে প্রচুর খেলে হজম সমস্যা হতে পারে। 

সুপার ফুড খাওয়া ভালো, কিন্তু শুধু এগুলো খেলে অসুখ দূর হবে এমন কোনো প্রমাণ নেই। এটি শুধু পুষ্টি বাড়াতে সাহায্য করে। সুপার ফুড কোনো ওষুধ নয়। এটি শরীরকে সহায়তা করতে পারে কিন্তু রোগ প্রতিরোধের জন্য সুষম খাদ্য, ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম সবসময় গুরুত্বপূর্ণ। সুপার ফুডকে ব্যবহার করুন পুষ্টিবর্ধক হিসেবে, তবে বিশ্বাস করবেন না যে এর মাধ্যমে সব সমস্যা দূর হবে।

সময়ের আলো/কেএইচও

Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: