১২ জানুয়ারি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক ও বগুড়া প্রতিনিধি

রাজনীতি

আগামী ১২ জানুয়ারি (সোমবার) গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর

2026-01-05T18:35:51+00:00
2026-01-05T18:35:51+00:00
 
  বুধবার, ৫ আগস্ট ২০২৬,
২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ৫ আগস্ট ২০২৬
রাজনীতি
১২ জানুয়ারি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক ও বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৩৫ পিএম 
শহিদ আবু সাঈদের কবর ও তারেক রহমান। ছবি : সংগৃহীত
আগামী ১২ জানুয়ারি (সোমবার) গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে এটাই তার প্রথম ঢাকার বাইরে সফর। বিএনপির গুলশান কার্যালয় সূত্র সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, রংপুর যাবার পথে তিনি ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছবেন। রাতে তিনি একটি হোটেলে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি বেলা ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জেলা বিএনপি গণদোয়া কর্মসূচি গ্রহণ করেছে। তিনি সেখানে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে রওনা করবেন। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করতে রংপুর যাবেন। রংপুর যাওয়ার পথে বগুড়া পরে, তিনি বগুড়াতেও যাবেন। সফরসূচি চুড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেয়া হবে। 

সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা রয়েছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে আলাপকালে তিনি নিজেই একথা বলেন। আজ সোমবার রাতে অনুষ্ঠিতব্য স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে। বৈঠক শেষে সফরের শিডিউল ঘোষণা দেওয়া হতে পারে।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ জানুয়ারি তিনি আবার বগুড়ার মাটিতে পা রাখবেন। তার আগমনকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তাকে একনজর দেখার জন্য সবাই অপেক্ষা করছেন। 

দলীয় সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন। সেই হিসেবে ১৯ বছর ১৮ দিন পর আবারও বগুড়ায় তার আগমন হতে যাচ্ছে। এই খবরে জেলা ও উপজেলার নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

গণদোয়া ও মাজার জিয়ারত কর্মসূচি

দলীয় সূত্র অনুযায়ী, ১১ জানুয়ারি সন্ধ্যায় তারেক রহমান বগুড়ায় পৌঁছাবেন। সেদিন রাতে তিনি শহরের একটি হোটেলে অবস্থান করবেন। পরদিন ১২ জানুয়ারি সকাল ১০টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বিএনপি আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

এই গণদোয়া কর্মসূচি আয়োজন করা হয়েছে তার মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায়। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।


গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি এলাকা হয়ে মহাস্থানে অবস্থিত হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজারে জিয়ারত করবেন। সেখানে মোনাজাত শেষে তিনি রংপুরের উদ্দেশে যাত্রা করবেন। রংপুরে তিনি জুলাই শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।

নেতাকর্মীদের অপেক্ষা

বগুড়া জেলা বিএনপির একাধিক নেতা জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের এমন সফর সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ। ‘তাকে একনজর দেখার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন,’—বলেন এক নেতা।

সব মিলিয়ে তারেক রহমানের এই সফরকে ঘিরে বগুড়ার রাজনীতিতে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত প্রধান তারেক রহমান বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান।

সময়ের আলো/ এসকে/ 


  বিষয়:   শহিদ আবু সাঈদ  কবর  জিয়ারত  তারেক রহমান 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: