ভেনেজুয়েলায় হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান না জানিয়ে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।
সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে গুতেরেসের বিবৃতি পড়ে শোনানো হয়।
গুতেরেস জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার ভিত্তি’ হলো আন্তর্জাতিক আইন।
ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার পর সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস।
এদিকে ভেনেজুয়েলার এই নেতাকে আজ সস্ত্রীক নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে তোলা হয়েছে। স্থানীয় সময় সোমবার ১২টার দিকে তার বিরুদ্ধে আনীত ‘অবৈধ মাদক পাচার ও অস্ত্র আমদানির’ অভিযোগে করা মামলার শুনানি হবে।
সময়ের আলো/ এসকে/