জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ

2026-07-19T01:28:12+00:00
2026-07-19T01:28:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
জর্ডানে ইরানি হামলায় ২ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ১:২৮ এএম 
প্রতীকী ছবি
জর্ডানের একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় অন্তত দুই মার্কিন সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন সেনাসদস্য নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, শুক্রবারের ওই হামলার পর থেকে নিখোঁজ সেনাকে খুঁজে বের করার অভিযান চলছে।

শনিবার সেন্টকম এক বিবৃতিতে জানায়, হামলায় আহত চার সেনাকে দ্রুত উদ্ধার করে জর্ডানের একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তারা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এছাড়া সামান্য আহত অন্য সেনাদের প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।

নিহত সেনাদের পরিচয় সম্পর্কে সেন্টকম বলেছে, পরিবারের প্রতি সম্মান জানিয়ে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। নিকটাত্মীয়দের আনুষ্ঠানিকভাবে অবহিত করার ২৪ ঘণ্টা পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।


এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর থেকে বিভিন্ন ঘটনায় অন্তত ১৫ মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ইরাকের আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) দুটি সামরিক বিমানের সংঘর্ষে ছয় সেনা প্রাণ হারান। এছাড়া কুয়েতে একটি মার্কিন কমান্ড পোস্টে ইরানের ড্রোন হামলায় নিহত হন আরও ছয় সেনা।

চলতি মাসের শুরুতে আরব সাগরে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর এক পাইলটও নিহত হন।

এদিকে, ইরানে চলমান সামরিক অভিযানের সময় বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ৪০০ জনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   জর্ডান  ইরান  হামলা  মার্কিন সেনা  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: