এবিবির নেতৃত্বে মাসরুর আরেফিন ও আহসান জামান

নিজস্ব প্রতিবেদক

দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও

2026-01-06T05:36:05+00:00
2026-01-06T05:36:05+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
এবিবির নেতৃত্বে মাসরুর আরেফিন ও আহসান জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ এএম 
এবিবির নতুন নেতৃত্ব। ছবি : সংগৃহীত
দেশের ব্যাংক নির্বাহীদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন। এ ছাড়া সেক্রেটারি জেনারেল হিসেবে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

নবনির্বাচিত এ কমিটি ২০২৬-২৭ মেয়াদে দুই বছর দায়িত্ব পালন করবে। সম্প্রতি অনুষ্ঠিত এবিবির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়।

কমিটির অন্যরা হলেন— ভাইস চেয়ারম্যান হাসান ও. রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, প্রাইম ব্যাংক পিএলসি; মোহাম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক, পূবালী ব্যাংক পিএলসি ও মোহাম্মদ মামদুদুর রশীদ, ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। তারেক রিয়াজ খান, ব্যবস্থাপনা পরিচালক, এনআরবি ব্যাংক পিএলসি, ট্রেজারার হিসেবে এবং মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, যমুনা ব্যাংক পিএলসি, যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। 

এদিকে এসব পদাধিকারীদের পাশাপাশি এজিএমে আরও ১২ জন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে এবিবির বোর্ড অব গভর্নসের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।

নতুন চেয়ারম্যান মাসরুর আরেফিন একজন অভিজ্ঞ পেশাদার ব্যাংকার। তিনি ব্যাংকিং খাতে ৩১ বছর ধরে কর্মরত। এ ছাড়া তিনি গত সাত বছর ধরে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত সাত মাস এবিবির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

 তিনি বাংলাদেশে এসএমইউজিবির চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন। এদিকে নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল আহসান জামান চৌধুরী ১৯৮৬ সালে এবি ব্যাংক লিমিটেডে কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৮ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে যোগ দেন এবং জুলাই ২০২৪ থেকে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এফআর


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: