বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। একদিনের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা পর্যন্ত

2026-01-06T09:18:34+00:00
2026-01-06T09:35:53+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
অর্থনীতি
বাড়ল সোনার দাম, আজ থেকে কার্যকর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:১৮ এএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৯:৩৫ এএম
আরও বাড়ল সোনার দাম। প্রতীকী ছবি
দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। একদিনের ব্যবধানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৯১৬ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর ফলে ভালো মানের সোনার দাম বেড়ে দুই লাখ ২৭ হাজার টাকারও বেশি হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) বাজুস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন এ মূল্যতালিকা আজ থেকে কার্যকর হবে।

বাজুসের মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি বা খাঁটি সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। স্বর্ণ ও রুপার দামের তথ্যভিত্তিক ওয়েবসাইট গোল্ডপ্রাইসডটওআরজি সূত্রে জানা গেছে, বৈশ্বিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়ে ৪ হাজার ৪৪৫ ডলারে পৌঁছেছে। 

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৩৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।


সোনার পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। নতুন হিসাবে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯২৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা।


/ইউএমএইচ
  বিষয়:   সোনার দাম 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: