রাজধানীতে আজ কোথায় কী

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির কারণে সড়কে চলাচলে ভোগান্তি দেখা দেয়। সভা, সমাবেশ ও নানা আয়োজনের ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে

2026-01-06T09:06:40+00:00
2026-01-06T09:06:40+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
রাজধানী
রাজধানীতে আজ কোথায় কী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:০৬ এএম 
রাজধানীতে আজ কোথায় কী। প্রতীকী ছবি
রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন কর্মসূচির কারণে সড়কে চলাচলে ভোগান্তি দেখা দেয়। সভা, সমাবেশ ও নানা আয়োজনের ফলে অনেক সময় গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। তাই বাইরে বের হওয়ার আগে আজ রাজধানীতে কোথায় কী কর্মসূচি রয়েছে, তা জেনে নেওয়া জরুরি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচি নিচে দেওয়া হলো-

অর্থ উপদেষ্টার কর্মসূচি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বেলা ১১টায় সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন। এরপর বেলা সোয়া ১১টায় তিনি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থিত থাকবেন।

বিএনপির কর্মসূচি

আজ রাত ৯টায় বনানী সংসদ সদস্য আবাসিক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন।


তথ্য ও সম্প্রচার উপদেষ্টার কর্মসূচি 

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান বিষয়ে আয়োজিত একটি কর্মশালায় অংশ নেবেন।


/ইউএমএইচ

Advertisement
Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: