গণঅভ্যুত্থানে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার

2026-01-06T16:59:00+00:00
2026-01-06T16:59:25+00:00
 
  মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬,
৩ ভাদ্র ১৪৩৩
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
জাতীয়
গণঅভ্যুত্থানে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫৯ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৪:৫৯ পিএম
আবুল ফজল মো. সানাউল্লাহ। সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময়  লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ জানান, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।

অস্ত্র-গুলি উদ্ধার করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, হারিয়ে যাওয়া গোলা-বারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বানও জানান তিনি।


আইন-শৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা-নিরপেক্ষতা-স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে, যাতে নির্বাচনের উৎসব আমেজ বিরাজ থাকে।

সময়ের আলো/ এসকে/



  বিষয়:   গণঅভ্যুত্থান  লুট  অস্ত্র  নির্বাচন কমিশনার  জাতীয় সংসদ নির্বাচন 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: