বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবে ইসরায়েলের বছর শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নতুন বছরের শুরুতে ইসরায়েলে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভারাসটির দ্রুত রোগ ছড়িয়ে পড়া (হাইলি প্যাথোজেনিক) ভেরিয়েন্ট ‘এইচ-৫-এন-১’ বার্ড

2026-01-06T17:21:19+00:00
2026-01-06T17:21:19+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাবে ইসরায়েলের বছর শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম 
খামারের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে মরা হাঁস তুলছেন পরিচ্ছন্নকর্মীরা। ছবি : সংগৃহীত
নতুন বছরের শুরুতে ইসরায়েলে বার্ড ফ্লু ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভারাসটির দ্রুত রোগ ছড়িয়ে পড়া (হাইলি প্যাথোজেনিক) ভেরিয়েন্ট ‘এইচ-৫-এন-১’ বার্ড ফ্লু লক্ষ্য করা গেছে দেশটিতে।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় রাজ্যের একটি খামারে এই ভাইরাসের প্রাদুর্ভাবের ফলে শতাধিক হাঁস মারা গেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

মঙ্গলবার প্যারিসভিত্তিক ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর অ্যানিমাল হেলথ (ডাব্লিউওএইচ) জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলের একটি গ্রামে প্রায় ২ হাজার হাঁসের মধ্যে এই প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

প্রাথমিকভাবে ৯০টি হাঁস মারা গেছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। বাকি হাঁসগুলোকে খামার থেকে আলাদা রাখা হয়েছে। 


বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হঠাৎ করে এই ধরনের প্রাদুর্ভাব মানব স্বাস্থ্য ঝুঁকিও বাড়াতে পারে। তাই যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা। 

সময়ের আলো/ এসকে/


  বিষয়:   বার্ড ফ্লু  ভাইরাস  ইসরায়েল 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: