বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সশস্ত্র বাহিনীর ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে নারী ও পুরুষ উভয় প্রার্থীর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহীরা আগামী ১৪ মার্চ ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিস্তারিত তথ্য
প্রতিষ্ঠান: বাংলাদেশ সেনাবাহিনী
পদ: অফিসার ক্যাডেট
কোর্স: ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স
পদের সংখ্যা: নির্ধারিত নয়
শারীরিক যোগ্যতাপুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৫৪ কেজি হতে হবে।
নারী প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি এবং ওজন ন্যূনতম ৪৬ কেজি হতে হবে।
উচ্চতা ও বয়স অনুযায়ী নির্ধারিত মানের অতিরিক্ত ওজন থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন।
শিক্ষাগত যোগ্যতা
জাতীয় মাধ্যমের প্রার্থীদের এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে।
ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেলের ৬টি বিষয়ের মধ্যে কমপক্ষে ২টিতে ‘এ’, ৩টিতে ‘বি’ ও ১টিতে ‘সি’ গ্রেড এবং ‘এ’ লেভেলের ২টি বিষয়েই ন্যূনতম ‘বি’ গ্রেড প্রয়োজন।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ নির্ধারিত।
২০২৬ সালের এইচএসসি বা ‘এ’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এসএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ বা ‘ও’ লেভেলের নির্ধারিত গ্রেড থাকতে হবে।
আরও পড়ুন
বয়সসীমা১ জানুয়ারি ২০২৭ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছরের মধ্যে।
সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য বয়সসীমা ১৮ থেকে ২৩ বছর।
বৈবাহিক অবস্থাপ্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বিপত্নীক, বিধবা, তালাকপ্রাপ্ত বা বিবাহ বিচ্ছেদকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন না।
আবেদন পদ্ধতিআগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে
ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ১৪ মার্চ ২০২৬
এএডি/