শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফিলিপাইনে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আতঙ্ক

2026-01-07T12:16:37+00:00
2026-01-07T12:16:37+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম 
প্রতীকী ছবি
ফিলিপাইনে মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে আঘাত হানা এ ভূমিকম্পে দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর কেন্দ্রস্থল ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রাম থেকে প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

অন্যদিকে, ফিলিপাইনের সরকারি ভূতাত্ত্বিক সংস্থা ফিভোল্কস পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, তাদের হিসাবে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এর গভীরতা ছিল ২৩ কিলোমিটার। সংস্থাটি সম্ভাব্য পরবর্তী কম্পন বা আফটারশকের বিষয়ে স্থানীয় জনগণকে সতর্ক থাকতে বলেছে।
আরও পড়ুন

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হিনাতুয়ান শহরের পুলিশ প্রধান জোয়ে মোনোতো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, কম্পন খুব দীর্ঘস্থায়ী না হলেও হঠাৎ হওয়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। অনেকেই মধ্যরাতে ঘুম ভেঙে ঘর ছেড়ে বাইরে রাস্তায় নেমে আসেন।

তবে ইউএসজিএস ও ফিভোল্কস- দু’টি সংস্থাই নিশ্চিত করেছে, এই ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।

ফিলিপাইন ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় এমন প্রাকৃতিক দুর্যোগ সেখানে প্রায়ই ঘটে থাকে, তবে কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে।

এএডি/
  বিষয়:   ভূমিকম্প  ফিলিপাইন  আন্তর্জাতিক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: