গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

খালেদা জিয়া গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাত থেকে নিয়েছিলেন, সেই মশাল দীর্ঘ সময় বহন করেছেন এবং এখন তা তারেক

2026-01-07T18:11:55+00:00
2026-01-07T18:24:53+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে
আমীর খসরু মাহমুদ চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:১১ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৬:২৪ পিএম
আমীর খসরু মাহমুদ চৌধুরী। সংগৃহীত ছবি
খালেদা জিয়া গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাত থেকে নিয়েছিলেন, সেই মশাল দীর্ঘ সময় বহন করেছেন এবং এখন তা তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 
 
তিনি বলেন ‘বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, যে সাহসী ভূমিকা রেখেছেন, তা জাতি আজীবন মনে রাখবে। বেগম খালেদা জিয়া সব কিছুর ঊর্ধ্বে গিয়ে দেশের মাটি ও মানুষকে বেছে নিয়েছিলেন। এই দেশের মানুষের ভালো-মন্দের সঙ্গে উনি মিশে গেছেন।’ 

বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে একমাত্র নেতা, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্যও আপোস করেননি। এই যে কোটির ওপরে মানুষ সেদিন জানাজায় গেছে, এটা এমনিতে হয় না। হৃদয়ের টান থেকে সেদিন সবাই উপস্থিত হয়েছিল।’ 

খালেদা জিয়ার সামাজিক উন্নয়নমূলক কাজের কথা স্মরণ করে আমীর খসরু বলেন, ‘মেয়েরা যখন একেবারেই স্কুলে যেত না। ওই সময় খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছেন। মেয়েরা যাতে স্কুলে যায়, গরিব শিশুরা যাতে স্কুলে যায় এ জন্য উপবৃত্তি, বৃত্তি দিয়েছেন।’ 


তিনি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাত থেকে নিয়েছিলেন, সেই মশাল দীর্ঘ সময় বহন করেছেন এবং এখন তা তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন।’

এ সময় ভবিষ্যতের কর্মসূচি সম্পর্কে আমীর খসরু বলেন, ‘তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে বাংলাদেশের জন্য দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে।’ 

দলীয় নেতৃত্বের ঘোষিত নীতি যেমন ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মার্স কার্ড’, ১ কোটি কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   গণতন্ত্রের মশাল  তারেক রহমানের হাতে  আমীর খসরু মাহমুদ চৌধুরী 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: