ডেঙ্গুতে এক সপ্তাহে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪৩০

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে চলতি বছরের প্রথম সাত দিনে কোনও মৃত্যু হয়নি। সবশেষ

2026-01-07T18:52:23+00:00
2026-01-07T18:53:12+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
স্বাস্থ্য
ডেঙ্গুতে এক সপ্তাহে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৪৩০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৬:৫২ পিএম  আপডেট: ০৭.০১.২০২৬ ৬:৫৩ পিএম
প্রতীকী ছবি
গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে চলতি বছরের প্রথম সাত দিনে কোনও মৃত্যু হয়নি। সবশেষ গত ৩১ ডিসেম্বর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়। বুধবার (৭ জানুয়ারি) নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন। এর আগের দিন গতকাল মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৫৫ জন।  ফলে, চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৩০ জনে। এর আগে, ডিসেম্বরে ডেঙ্গুতে ৩১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৮ হাজার ৪৬৪ জন। 

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ জন,  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রোগী ভর্তি হয়েছেন। 


অধিদফতরের তথ্য মতে, গত বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৪ জন। আর গত বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ২ হাজার ৮৬১ জন। আক্রান্তের শীর্ষে ছিল বরিশাল বিভাগ। এই বিভাগে আক্রান্ত হয় ২১ হাজার ৫৫১ জন। 

জানা গেছে, ২০০০ সাল থেকে স্বাস্থ্য অধিদফতর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে । এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। আর ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। 

সময়ের আলো/এনএ 


  বিষয়:   ডেঙ্গু  মৃত্যু নেই  হাসপাতালে ভর্তি ৪৩০ 


Loading...
Loading...
স্বাস্থ্য- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: