বিগত দেড় দশকজুড়ে বাংলাদেশে উন্নয়নের যে বয়ান তৈরি করা হয়েছে, মেগা প্রকল্প ছিল সেই বয়ান তৈরির প্রধান হাতিয়ার। মেগা প্রকল্পের আড়ালে বাংলাদেশের যে উন্নয়ন করা হয়েছে সেটি না মেটাতে পেরেছে সাধারণ জনগণের প্রত্যাশা, না অর্জন করতে পেরেছে একটি উন্নত ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা।
তথাকথিত উন্নয়নের বয়ান কী করে বাংলাদেশের মানুষকে একটি ফাঁপা উন্নয়নের কোলাহলের মধ্যে রেখে গেছে, সেটি আমরা এখন বুঝতে পারি। এর মধ্য দিয়ে দেশের মানুষকে আরও বেশি অনুন্নয়নের মধ্য দিয়ে যেতে হয়েছে। কেননা এর সঙ্গে যুক্ত ছিল দুর্নীতির এক বিশাল বাণিজ্য, যে কারণে মেগা প্রকল্প, রাজনৈতিক কর্তাব্যক্তি ও তাদের সুবিধাভোগী শ্রেণির কাছে একটি লোভনীয় ও আকর্ষণীয় বিষয়।
বিগত সরকারের সময়ে উন্নয়নের মেগা প্রকল্পের প্রতি পরতে পরতে জড়িয়ে ছিল দুর্নীতি এবং শোষণমূলক প্রক্রিয়া। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কত যে দুর্নীতিবাজ ক্ষমতাধর ব্যক্তি দেশের মুনাফা নিয়ে পাড়ি জমিয়েছেন বিভিন্ন দেশের উন্নত শহরগুলোতে, তার ইয়ত্তা নেই। এভাবে যে উন্নয়নের বয়ান তৈরি করা হয়েছে, তা কেবল একটি সুবিধাভোগী শ্রেণিরই আকাক্সক্ষা পূরণ। আর তারাই ছিল সেই উন্নয়নের ভোগী। সাধারণের ধরাছোঁয়ার বাইরে থেকে যায় সেই উন্নয়ন। হাসিনার আমলের দুর্নীতি ও লুটপাটের ফলাফল বর্তমানে অর্থনৈতিক মন্দা ও মহাসংকট। তারা ক্ষমতার চেয়ারে বসে বিভিন্ন রকম মুখরোচক কথার মাধ্যমে জনগণকে বোকা বানিয়ে হাজার-লাখ টাকা বিদেশে পাচার করেছে। বারবার দেশের উন্নয়ন ও মানবতার কথা বলে গুম-খুনের মাধ্যমে মানবতাকে জবাই করেছে। হাসিনার এমপি-মন্ত্রীরা দেশের উন্নয়নের কথা বলে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে।
বিগত ১৬ বছরে এত উন্নয়ন করা হলে দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে এত লস কেন? বছরের পর বছর বাজেট থেকে ভর্তুকি দিতে হয় কেন? এত উন্নয়নের গল্প বলেন, তা হলে বেসরকারি প্রতিষ্ঠান লাভজনক হয়, কিন্তু সরকারি প্রতিষ্ঠানে লোকসান দিতে হয় কেন? সরকারি মিল কলকারখানা (পাটকল, চিনিকল, বস্ত্রকল) বন্ধ করে দিতে হলো কেন? হাসিনার সময়ে এত উন্নয়ন হলে সরকারি-বেসরকারি ২২টি ব্যাংক খালি কেন? ব্যাংকে এত ঋণখেলাপি কেন? এত উন্নয়ন করেছেন তা হলে দেশে এত বেকারত্ব কেন? দেশে কর্মসংস্থানের অভাব কেন? বাংলাদেশে এত লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে কেন?
ধনী-গরিবের মধ্যে ব্যবধান বেশি কেন? দেশে এত উন্নয়ন হলে লাগামহীন মুদ্রাস্ফীতি হয় কেন? বাংলাদেশি মুদ্রার মান কমে গেল কেন? জিনিসপত্রের দাম অতিরিক্ত কেন? জিনিসপত্রের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে কেন? এত উন্নয়ন হলে প্রতিটি পণ্যদ্রব্যে অতিরিক্ত পরিমাণ ভ্যাট, ট্যাক্স, কর, শুল্ক বৃদ্ধি করা হয়েছে কেন? এত উন্নয়ন হলে বিদ্যুতে ঘাটতি কেন, ঘরে ঘরে লোডশেডিং কেন? চাহিদা অনযায়ী বিদ্যুৎসেবা পায় না কেন? বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হয় কেন? রাস্তায় যানজট কেন? রিজার্ভ হঠাৎ কমে গেল কেন? নতুন নোট (৩৩২৩৩১ কোটি টাকা) ছাপিয়ে অর্থনৈতিক সংকট ও তারল্য সংকট মোকাবিলা করতে হলো কেন? প্রতি বছর বাজেটে ঘাটতি থাকে কেন? এত উন্নয়ন হলে দেশের টাকা বিদেশে পাচার হয় কেন?
দেশ এত উন্নয়ন হলে মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায় কেন? এত উন্নয়ন হলে দেশের টাকা মুষ্টিমেয় বড় বড় শিল্পপতি, আমলা ও এমপি-মন্ত্রীর কাছে কেন? দেশে এত উন্নয়ন হলে বিদেশ থেকে প্রচুর আমদানি করতে হয় কেন? বাংলাদেশি মুদ্রার মান কমে গেল কেন? এত উন্নয়ন হলে দেশীয় গ্যাস, কয়লা উত্তোলন না করে বিদেশ থেকে গ্যাস ও কয়লা আমদানি করতে হয় কেন? এত উন্নয়ন হলে মানুষকে কেন অনাহারে-অর্ধাহারে থাকতে হয়? এত উন্নয়ন হলে জিএনপি ও জিডিপি কম কেন? বিগত সময়ে বিদেশি বিনিয়োগ বেশি দেখানো হয়েছে কেন?
মাথাপিছু আয়ে মিল নেই কেন? মাথাপিছু আয় অতিরিক্ত দেখানো হয়েছে কেন? রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও আমলাদের বিদেশে টাকা-বাড়ি, জায়গা-সম্পদ থাকে কেন? এত উন্নয়ন হলে সরকারি হাসপাতালগুলোতে ন্যায্য চিকিৎসাসেবা পায় না কেন? মানুষ বিদেশে চিকিৎসা নিতে যায় কেন? এত উন্নয়ন হলে শিক্ষাব্যবস্থা এত নাজুক কেন? শিক্ষার মান এত খারাপ কেন? এত উন্নয়ন হলে জনগণকে সরকারি অফিস-আদালতে ঘুষ দিতে হয় কেন? সরকারি অফিস-আদালতে ঘুষ ছাড়া কাক্সিক্ষত সেবা পায় না কেন? এত উন্নয়ন হলে সিন্ডিকেট কেন? সিন্ডিকেট ব্যবসায়ী ব্যতীত সাধারণ ব্যবসায়ীরা নিত্যপণ্য আমদানি করতে পারে না কেন? দেশে এত উন্নয়ন হলে বিদেশে আপনাদের দ্বৈত নাগরিকত্ব থাকে কেন? এত উন্নয়ন করা হলে বিদেশি প্রভুদের হাত ধরে ক্ষমতায় যেতে হয় কেন?
এত উন্নয়ন হলে সরকারি আদমজী জুট মিলসসহ ৩০টি বড় বড় জুট মিলস বন্ধ করে দেওয়া হয়েছে কেন? ২-৩ গুণ টাকা দিয়ে বিমানের টিকেট কেনা সত্ত্বেও সিন্ডিকেটের কারণে বাংলাদেশ বিমানে লস। ট্রেনের টিকেট সহজে পাওয়া যায় না। দালাল থেকে নিতে হয় চড়া দাম দিয়ে। তারপরেও সরকারকে ট্রেনে লোকসান দিতে হয়। সরকারি বিদ্যুৎকেন্দ্র পিডিবিতে লস। সরকারকে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়। এদিকে জনগণ ঠিকমতো বিদ্যুৎ পায় না। বেসরকারি খাতে গেলে যেকোনো প্রতিষ্ঠান লাভজনক হয়ে যায়।
কিন্তু সরকারিকরণ করলে সেই প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বেতন দিতে পারে না। তা হলে সবার প্রশ্ন? সরকার যেখানে সরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন করতে পারিনি। তা হলে ১৬ বছরে এত উন্নয়নের গল্প শোনাল কেন। বরং বিগত সরকারের সময়ে উন্নয়নের নামে নয়ছয় করে দেশের টাকা লুটপাট করা হয়েছে। ১৬ বছর ক্ষমতায় বসে উন্নয়নের নামে বিদেশে টাকা পাচার করেছে। উন্নয়ন হয়েছে মেম্বার, চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, পুলিশ, আমলা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী ও শেখ পরিবারের। উন্নয়ন হয়েছে তাদের যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা ব্যাংক, শেয়ারবাজার, রিজার্ভ লুট করেছে তাদের।
সময়ের আলো/কেএইচও