৭ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

সময়ের আলো ডেস্ক

অর্থনীতি

চলতি জানুয়ারি মাসের প্রথম সাতদিনে ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।বাংলাদেশি টাকায়(প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ

2026-01-08T19:22:59+00:00
2026-01-08T19:23:53+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
অর্থনীতি
৭ দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৭:২২ পিএম  আপডেট: ০৮.০১.২০২৬ ৭:২৩ পিএম
সংগৃহীত ছবি
চলতি জানুয়ারি মাসের প্রথম সাতদিনে ৯০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি টাকায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১১ হাজার ৬৫ কোটি টাকার বেশি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩২৯ কোটি (৩ দশমিক ২৯ বিলিয়ন) ডলারের রেমিট্যান্স আসার রেকর্ড ছিল। 

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছিল এ রেমিট্যান্স। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডটি ছিল গত বছরের মে মাসে, ২৯৭ কোটি ডলার। 


তবে সেই দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ভেঙে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে সদ্য বিদায়ী ডিসেম্বর মাস। সদ্য বিদায়ী মাসে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল ওই অর্থবছরের রেকর্ড। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, আগের বছরের তুলনায় যা ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।

সময়ের আলো/এআর


  বিষয়:   রেমিট্যান্স  ডলার 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: