বুলডোজার দিয়ে দিল্লিতে মসজিদ-কবরস্থান সংলগ্ন স্থাপনা ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের দিল্লির রামলিলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। পরে তা ১৭টি

2026-01-09T03:42:55+00:00
2026-01-09T03:42:55+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বুলডোজার দিয়ে দিল্লিতে মসজিদ-কবরস্থান সংলগ্ন স্থাপনা ধ্বংস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৩:৪২ এএম   (ভিজিট : ১২৪)
বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালায় দিল্লি পৌর কর্পোরেশন। ছবি : সংগৃহীত
ভারতের দিল্লির রামলিলা ময়দান এলাকায় একটি মসজিদ ও কবরস্থান সংলগ্ন স্থাপনা অবৈধ বলে দাবি করেছে স্থানীয় প্রশাসন। পরে তা ১৭টি বুলডোজার ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে প্রশাসন। তবে মসজিদের ব্যবস্থাপনা কমিটির দাবি, মসজিদ ও কবরস্থান সংলগ্ন ওই স্থাপনাগুলো কোনোভাবেই অবৈধ নয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার ভোরে রামলিলা ময়দানের কাছে তুর্কমান গেটের ফয়েজ-ই-ইলাহি মসজিদের আশেপাশে ৩০০ কর্মীর সহায়তায় এবং ১৭টি বুলডোজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালায় দিল্লি পৌর কর্পোরেশন (এমসিডি)।

অভিযানের সময় ওই এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয়, যা শেষে ৫ পুলিশ কর্মকর্তা আহত হন। 

সেন্ট্রাল রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার মধুর ভার্মা বলেন, উচ্ছেদ চলাকালে কিছু দুষ্কৃতকারী পাথর নিক্ষেপ করে পরিস্থিতি জটিল করার চেষ্টা করেছে। তবে সংযত ও নিয়ন্ত্রিত পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বড় কোনো উত্তেজনা সৃষ্টি হতে দেয়া হয়নি। 


এ দিকে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মসজিদের ব্যবস্থাপনা কমিটি আদালতে একটি আবেদন দায়ের করেছে। সায়েদ এলাহির পরিচালনা কমিটি এমসিডির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জানায়, রামলিলা ময়দানে অবস্থিত মসজিদ ও কবরস্থানের সংলগ্ন জমি থেকে কথিত অবৈধ স্থাপনা সরানোর সিদ্ধান্ত তারা মানতে রাজি নয়।

সময়ের আলো/এসকে/ 


  বিষয়:   বুলডোজার  দিল্লি  মসজিদ  কবরস্থান  ধ্বংস 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: