ছাত্রসংসদের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

রাজনীতি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদে শিবিরের বিজয় তাদের জনপ্রিয়তার কারণে। তবে ছাত্রসংসদগুলোর নির্বাচনী ফলাফল জাতীয়

2026-01-09T13:13:51+00:00
2026-01-09T13:15:49+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
ছাত্রসংসদের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম  আপডেট: ০৯.০১.২০২৬ ১:১৫ পিএম
সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন বিএনপি মহাসচিব। ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদে শিবিরের বিজয় তাদের জনপ্রিয়তার কারণে। তবে ছাত্রসংসদগুলোর নির্বাচনী ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন কাজ করতে পারেনি। ফলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদগুলোর নিবার্চনে ছাত্রদল ভালো ফল করেনি। 

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। 

Advertisement
মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিভিন্ন স্থানে বিএনপি নেতাদের হত্যা করা হচ্ছে। কিন্তু সরকার এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। আমরা আশা করব, সরকার দায়িত্বশীলতার সাথে এ বিষয়গুলোতে নজর দেবে।

উপস্থিত এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, তারেক রহমানের এবারের ঠাকুরগাঁও আগমন ব্যক্তিগত সফর। বহুদিন পর তিনি নিজের দেশে ফিরেছেন। তাই তিনি দিনাজপুরে তার নানির কবর জিয়ারত এবং ঠাকুরগাঁওয়ে জুলাই শহিদদের কবর জিয়ারত করবেন। এরপর সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলিসহ দলের অন্য নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা।
  বিষয়:   মির্জা ফখরুল  বিএনপি  নির্বাচন  ছাত্রসংসদ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: