প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৫ পিএম আপডেট: ০৯.০১.২০২৬ ৯:৩০ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবিবিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, নির্বাচন যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জাতীয় ঘটনার মাধ্যমে যারা নির্বাচন বানচাল করতে চাইছেন তারা সফল হবে না, জনগণ তা প্রতিহত করবে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে মুসাব্বিরের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জ্ঞাপনের পর এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।
সালাহউদ্দিন বলেন, যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না-- সেরকম কোনো শক্তি এর পেছনে আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে, সেজন্য সরকারকে আগাম প্রস্তুতি নেয়ার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, গত বুধবার (৭ জানুয়ারি) রাতে রাজধানীর পশ্চিম তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মুসাব্বিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে রাজধানীর বিআরবি হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
সময়ের আলো/এআর