পঞ্চগড় সীমান্তে মানবপাচারকারী আটক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে আবু হোসেন (৩০) নামের এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে

2026-01-10T09:53:54+00:00
2026-01-10T09:54:29+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
পঞ্চগড় সীমান্তে মানবপাচারকারী আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৯:৫৩ এএম  আপডেট: ১০.০১.২০২৬ ৯:৫৪ এএম
পঞ্চগড় সীমান্তে মানবপাচারকারী আটক। ছবি : সময়ের আলো
পঞ্চগড় সীমান্ত এলাকা থেকে আবু হোসেন (৩০) নামের এক মানবপাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে জেলার হাড়িভাসা ইউনিয়নের সালথিয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আবু হোসেন লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার কাঠালতলী এলাকার আকবর আলীর ছেলে।

রাত ১২টার দিকে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ রোধে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নিয়মিতভাবে তৎপর রয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানার অন্তর্গত সালথিয়াপাড়া এলাকায় একটি সংঘবদ্ধ চক্র মানবপাচারের সঙ্গে জড়িত। এ তথ্যের ভিত্তিতে ৫৬ বিজিবির অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় শুক্রবার রাত ৮টা ৪ মিনিটে ঘাগড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।



অভিযানে সীমান্ত পিলার ৭৪৯/এমপি থেকে আনুমানিক ১৪০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হাড়িভাসা ইউনিয়নের সালথিয়াপাড়া এলাকায় সুবেদার এ কে এম আলী আজাদের নেতৃত্বে মানবপাচারকারী আবু হোসেনকে আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।


/ইউএমএইচ



  বিষয়:   সীমান্ত  মানবপাচারকারী  আটক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: