নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে

রাজনীতি

ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে

2026-01-10T14:42:41+00:00
2026-01-10T14:42:41+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত-এনসিপির জোট অনেক এগিয়ে
নাহিদ ইসলাম
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:৪২ পিএম   (ভিজিট : ১১৯)
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। সংগৃহীত ছবি
ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্ববায়ক নাহিদ ইসলাম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে বিএনপির জোট থেকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট অনেক এগিয়ে। 

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে  তিনি এই দাবি করেছেন।  

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছি, লেবেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমাদের এখন পর্যন্ত আত্মবিশ্বাস নেই।

তিনি আরও বলেন, একটি বিশেষ দলকে সুবিধা করে দিতে সিগন্যালিং করা হচ্ছে। ঋণ খেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। নানাভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কঠোর ব্যবস্থা নেবে বলে আশা করি।


এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির খুনিদের বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে উল্লেখ করেছেন নাহিদ। 
 
নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে আমরা মাঠে কাজ করে যাব উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনী প্রস্তুতিতে আমি বলব বিএনপির জোট থেকে জামায়াত ও এনসিপির জোট অনেকখানি এগিয়ে।


/ইউএমএইচ



  বিষয়:   নাহিদ ইসলাম  বিএনপি  জামায়াত-এনসিপি 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: