কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আব্দুর রহিম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নতুন মহাপরিচালক হয়েছেন মো. আব্দুর রহিম।বুধবার (৭ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে

2026-01-10T22:48:32+00:00
2026-01-10T22:48:32+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
জাতীয়
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আব্দুর রহিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ পিএম 
মো. আব্দুর রহিম। সংগৃহীত ছবি
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) নতুন মহাপরিচালক হয়েছেন মো. আব্দুর রহিম। 

বুধবার (৭ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে ডিএই’র উদ্ভিদ সংগনিরোধ (প্ল্যান্ট কোয়ারেন্টাইন) উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালনকারী মো. আব্দুর রহিম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন। 


১৯৯৪ সালে সরকারি চাকরিতে ১৩তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা হিসেবে আব্দুর রহিমের পথচলা শুরু। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা থেকে উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত উপপরিচালক, উপপরিচালকসহ কৃষি প্রশাসনের বিভিন্ন ধাপ তিনি অতিক্রম করেছেন। জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির (নাটা) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আব্দুর রহিম।

আরআর
  বিষয়:   আব্দুর রহিম  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  মহাপরিচালক 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: